দ্বিতীয় অধ্যায়ঃ জাতি ও জাতীয়তাবাদ থেকে গুরুত্বপূর্ণ্য কয়েকটি ২ মানের প্রশ্ন

Nil's Niva
0

দ্বিতীয় অধ্যায়ঃ জাতি ও জাতীয়তাবাদ

 

১. জনসমাজ বলতে কী বোঝো?

একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ঐক্যবদ্ধ জনসমষ্টিকেই জনসমাজ (People) আখ্যা দেওয়া যায়। ভাষা, সাহিত্য, রাজনীতি, আচার-আচরণ, ঐতিহ্য প্রভৃতি বিভিন্ন কারণে এরূপ ঐক্য দেখা যেতে পারে। ম্যাৎসিনি, লর্ড বায়রন, লিকক্ প্রমুখ চিন্তাবিদ উদ্ভবগত ঐক্যের উপর বিশেষ জোর দিয়েছেন। ঐক্যের উৎস যাই হোক একমাত্র এই উপাদানই একটি জনসমষ্টিকে জনসমাজে পরিণত করে। আবার জনসমাজই হল জাতীয় জনসমাজের পূর্ব রূপ।

২. জনসমাজের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো।

জনসমাজের দুটি বৈশিষ্ট্য হল- ১. বিষয়গত ও ভাবগত ঐক্য ছাড়াও জনসমাজ গড়ে উঠতে পারে। তবে ভূখণ্ডগত ঐক্য দরকার। ২. জনগোষ্ঠী একই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হয় এবং তাদের মধ্যে ভাষা, ঐতিহ্য, প্রথা প্রভৃতি ক্ষেত্রে মিল থাকতে পারে।

৩. জিমার্নের মতে, জাতীয় জনসমাজ কী? জাতীয় জনসমাজ গঠনে বংশগত ঐক্য অপেক্ষা ভাষাগত ঐক্যকে কে অধিক গুরুত্ব প্রদান করেছেন?

জিমার্নের মতে, জাতীয় জনসমাজ ধর্মের ন্যায় আত্মিক ধারণা, মনন, চিন্তার এক অবস্থা এবং অনুভূতি, চিন্তা ও জীবনধারনের এক স্বাভাবিক গতি। জাতীয় জনসমাজ গঠনে বংশগত ঐক্য অপেক্ষা ভাষাগত ঐক্যকে র‍্যামসে ম্যুর অধিক গুরুত্ব প্রদান করেছে।

৪. জাতীয় জনসমাজ বলতে কী বোঝো?

অথবা, জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত কী?

জাতীয় জনসমাজ হল জনসমাজের একটি উন্নত স্তর। জাতীয় জনসমাজকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। তবে এককথায় বলতে গেলে, জাতীয় জনসমাজ বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনাসম্পন্ন এমন একটি জনসমষ্টিকে বোঝায়, যাদের মধ্যে বংশগত, ভাষাগত, ধর্মগত, কৃষ্টিগত, ঐতিহ্যগত প্রভৃতি ক্ষেত্রে সমতা লক্ষ করা যায়, তাদেরকেই জাতীয় জনসমাজ বলা হয়।

৫. জাতীয় জনসমাজ সম্পর্কে জে এইচ রোজের সংজ্ঞাটি লেখো। জাতীয় জনসমাজের দুটি উপাদান উল্লেখ করো।

জে এইচ রোজের মতে 'জাতীয় জনসমাজ হল জনসমাজ এবং জাতির মধ্যবর্তী স্তর। জাতীয় জনসমাজের দুটি উপাদান হল- বাহ্যিক উপাদান এবং ভাবগত উপাদান।

৬. গার্নার প্রদত্ত জাতীয় জনসমাজের সংজ্ঞাটি লেখো।

জাতীয় জনসমাজ হল 'জনসমাজ' ও 'জাতি'র মধ্যবর্তী এক পর্যায়; যেখানে রাজনৈতিক চেতনাসম্পন্ন, ভাবগত ও ভাষাগত ঐক্য পরিলক্ষিত হয়।

গার্নারের মতে, ন্যাশনালিটি বা জাতীয় জনসমাজ শব্দটির সংজ্ঞা দেওয়া খুবই শক্ত। কারণ বিভিন্ন অর্থে এটিকে ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও তাঁর মতে, কুলগত বা অন্যান্য ঐক্যের বন্ধনে আবদ্ধ একটি জনসমষ্টি বা অংশকে জাতীয় জনসমাজ বলা হয়।

৭. জাতীয় জনসমাজের বাহ্যিক ও ভাবগত উপাদান কোনগুলিকে বলা হয়? জাতীয় জনসমাজের উপাদান কয়টি ও কী কী?

জাতীয় জনসমাজের দুটি উপাদান। যথা- বাহ্যিক উপাদান এবং ভাবগত উপাদান। ১. বাহ্যিক উপাদান: জাতীয় জনসমাজের বাহ্যিক উপাদানগুলি হল-ভাষাগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, ধর্মীয় ঐক্য, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক সমস্বার্থ। ২. ভাবগত উপাদানঃ অন্যদিকে জাতীয় জনসমাজের ভাবগত উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- সুখ-দুঃখ, অভাব-অভিযোগ সম্পর্কে অভিন্ন ধারণা ও সমরাষ্ট্রনৈতিক চেতনা প্রভৃতি।

৮. জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে দুটি পার্থক্য লেখো।

জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য দুটি হল-

বিষয়

জনসমাজ

জাতীয় জনসমাজ

ধারণা

একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ঐক্যবদ্ধ জনসমষ্টিকেই জনসমাজ বলে।

অপরদিকে জাতীয় জনসমাজ বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনাসম্পন্ন এমন একটি জনসমষ্টিকে বোঝায়, যাদের মধ্যে বংশগত, ভাষাগত, ধর্মগত, কৃষ্টিগত, ঐতিহ্যগত প্রভৃতি ক্ষেত্রে সমতা লক্ষ করা যায়।

সূত্র

জনসমাজের সূত্রটি হল-ঐক্যবদ্ধ জনসমষ্টি রাজনৈতিক চেতনা।

কিন্তু জাতীয় জনসমাজের সূত্রটি হল- জনসমাজ রাজনৈতিক চেতনা।

৯. লাতিন শব্দ 'Natio'-র অর্থ কী? জাতি বলতে কী বোঝায়?

লাতিন শব্দ 'Natio'-র অর্থ হল- একটি জাতির জন্ম বা উদ্ভব সংক্রান্ত ধারণা সূচিত করা। ব্যুৎপত্তিগত অর্থে জাতি হল এমন একটি জনসমাজ, যাদের একটি উদ্ভবগত ঐক্য লক্ষ করা যায়। লাতিন শব্দ নেশিও (Natio) থেকে নেশন (Nation) শব্দটির উদ্ভব ঘটেছে। তার বাংলা পরিভাষা হল জাতি। জাতীয় জনসমাজের মধ্যে যখন কোনো রাজনৈতিক চেতনা উদ্ভূত হয়, তখন সেই জাতীয় জনসমাজকে জাতি বলা হয়।

১০. স্তালিনের মতে জাতি কী? ইহুদিরা কবে একটি জাতিতে পরিণত হয়?

স্তালিনের মতে, জাতি হল ভাষা, বাসভূমি, অর্থনৈতিক জীবন ও বিশিষ্ট জাতীয় সংস্কৃতির রূপে অভিব্যক্ত মননভঙ্গি, এই কয়টি উপাদানের ঐক্য বা মিলনের ফলে ঐতিহাসিকভাবে গঠিত একটি স্থায়ী জনসমষ্টি। ইহুদিরা ১৯৪৮ খ্রিস্টাব্দে একটি জাতিতে পরিণত হয়।

১১. বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়, বরং ভাবগত ঐকাই জাতি সৃষ্টি করে-উক্তিটি কার? বেনী-র মতে, জাতি কী?

'বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়, বরং ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে'-উক্তিটি হল ফরাসি রাষ্ট্রবিদ রেনাঁর। রেনাঁ-র মতে, জাতি বা নেশন হল একটি সজীব সত্তা, একটি মানব পদার্থ। তাঁর মতে, এই দুটি জিনিস এই পদার্থের অন্তঃপ্রকৃতি গঠন করেছে। স্বভাবত এই দুটি জিনিস বস্তুত একই। তার মধ্যে একটি অতীতে অবস্থিত আর একটি বর্তমানে। একটি হচ্ছে সর্বসাধারণের প্রাচীন স্মৃতিসম্পদ, অন্যটি হচ্ছে পরস্পরের সম্মতি, একত্রে বাস করার ইচ্ছা। অর্থাৎ যে অখণ্ড উত্তরাধিকার হস্তগত হয়েছে তাকে উপযুক্তভাবে রক্ষা করার ইচ্ছা (ভাবানুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর 'নেশন কী')।

১২. রবীন্দ্রনাথ জাতি বলতে কোন শব্দটি ব্যবহার করেছেন? রবীন্দ্রনাথের মতে জাতি কী?

রবীন্দ্রনাথ জাতি বলতে নেশন শব্দটি ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ 'নেশন কী' এই নিবন্ধটি লিখতে গিয়ে বলেছেন, 'স্বীকার করিতে হইবে, বাংলায় নেশন কথার প্রতিশব্দ নাই। নেশন ও ন্যাশনাল শব্দ বাংলায় চলিয়া গেলে অনেক অর্থদ্বৈধ-ভাবদ্বৈধের হাত এড়ানো যায়। এককথায় নেশন হল একটি সজীব সত্তা, একটি মানব পদার্থ।' জাতি সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সম্পূর্ণ ভাবগত। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা জাতিকে মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার-বিশ্লেষণ করার পক্ষপাতী।

১৩. জাতির অপরিহার্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

যখন কোনো জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার গভীরতা দেখা যায়, তখন সেই জাতীয় জনসমাজ জাতিতে রূপান্তরিত হয়। জাতির বৈশিষ্ট্যগুলি হল- ১. সাধারণ জাতিগত ভিত্তি। ২. সাধারণ ধর্মগত ভিত্তি। ৩. সাধারণ বাসস্থান। ৪. সাধারণ ভাষা ও সংস্কৃতি। ৫. সাধারণ রাজনৈতিক চেতনা। ৬. জাতি হওয়ার আকাঙ্ক্ষা।

১৪. ‘A Grammar of Politics' গ্রন্থটি কার লেখা। জাতি কীসের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে?

'A Grammar of Politics'- গ্রন্থটি হ্যারল্ড ল্যাস্কি-র লেখা। জাতি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে তার পূর্ণতা লাভ করে। জাতির প্রচেষ্টার ভিত্তিতেই যখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ঠিক তেমনি আবার জাতির পূর্ণতা লাভ করে রাষ্ট্রের মধ্যেই।

১৫. জাতি গঠনের পর্যায়গুলি আলোচনা করো?

বস্তুতপক্ষে 'জাতি' হল সাধারণভাবে জনসমাজের' একটি চূড়ান্ত বিকশিত রূপ। এই জাতি গঠনের তিনটি পর্যায় রয়েছে, যথা- প্রথম পর্যায়টি হল জনসমাজ, মোটামুটিভাবে সমধর্মী জীবনযাত্রায় অভ্যস্ত জনসমষ্টিকে জনসমাজ আখ্যা দেওয়া যায়। দ্বিতীয় পর্যায়টি হল জাতীয় জনসমাজ, জনসমাজের সঙ্গে গভীর স্বাতন্ত্র্যবোধ যুক্ত হলে জাতীয় জনসমাজ গঠিত হয়। তৃতীয় পর্যায়টি হল জাতি, জাতীয় জনসমাজের সঙ্গে একটি রাজনৈতিক সংগঠন যুক্ত হলে জাতির আবির্ভাব ঘটে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore