প্রশ্নঃ
শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।
Ø শিক্ষাগত
প্রযুক্তিবিজ্ঞানের অবদান:
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যাকে
বিভিন্নভাবে কাজে লাগানো হয়। এর অবদান বা গুরুত্ব হল-
[১] শিক্ষার লক্ষ্য
ও উদ্দেশ্য নির্ধারণ: ব্যক্তি ও সমাজের চাহিদা
অনুযায়ী, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে প্রযুক্তিবিদ্যা বিশেষ ভূমিকা পালন করে।
[২] পাঠক্রম নির্ধারণ: শিক্ষার
লক্ষ্য নির্ধারণে, উপযুক্ত পাঠক্রম নির্বাচনে শিক্ষাপ্রযুক্তি বিশেষ দায়িত্ব পালন করে।
[৩] বিজ্ঞানসম্মত উপস্থাপন: শিক্ষাকে
বিজ্ঞানসম্মত করতে ওয়েবসাইটের মাধ্যমে বহু তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন দ্বারা
বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়।
[৪] ব্যক্তিভিত্তিক
শিখনঃ শিক্ষাপ্রযুক্তির সাহায্যে প্রত্যেক ব্যক্তি
তার নিজস্ব পছন্দ, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী, অগ্রসর হতে পারে।
[৫] শিক্ষা উপকরণের
ব্যবহার: পঠনপাঠনের জন্য বর্তমানে যে-সমস্ত উপকরণ ব্যবহার
করা হয়, যেমন-চার্ট, মডেল, স্লাইড, ওভারহেড প্রোজেক্টর ইত্যাদি প্রযুক্তিবিদ্যার অবদান।
[৬] মূল্যায়ন প্রক্রিয়া: বর্তমানে
শিক্ষাপ্রযুক্তি মূল্যায়ন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন-
MCQ বা বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তরপত্র দেখা, মার্কশিট তৈরি করা, নির্দিষ্ট ওয়েবসাইটের
মাধ্যমে ফলাফল প্রকাশ প্রভৃতি।
[৭] সুপ্ত প্রতিভার
বিকাশ: সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা
বিশেষ ভূমিকা গ্রহণ করেছে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

