প্রতিরোধের অধিকার
(Right of Resistance):
প্রতিরোধের অধিকার হলো এমন একটি রাজনৈতিক
ধারণা যা অনুযায়ী জনগণ তাদের সরকারের অন্যায় আদেশের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ
করতে পারে। জন লকের মতে, সরকার যখন জনগণের সম্মতিতে তৈরি হয়েছে এবং তার কাজ হলো জীবন,
স্বাধীনতা ও সম্পত্তি রক্ষা করা, তখন সরকার যদি সেই উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় বা স্বৈরাচারী
হয়ে ওঠে, তবে জনগণের অধিকার আছে সেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার। তবে আধুনিক
গণতান্ত্রিক ব্যবস্থায় সরাসরি সশস্ত্র বিদ্রোহের পরিবর্তে শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলন
বা সত্যাগ্রহকে প্রতিরোধের অধিকারের একটি গুরুত্বপূর্ণ রূপ হিসেবে দেখা হয়। এটি মূলত
রাষ্ট্রের চরম ক্ষমতার বিরুদ্ধে নাগরিকের শেষ নৈতিক রক্ষাকবচ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

