সেন্সরশিপ বা সেন্সরপ্রথা
(Censorship):
সেন্সরশিপ বলতে বোঝায় বই, চলচ্চিত্র, সংবাদমাধ্যম
বা শিল্পের কোনো অংশের ওপর রাষ্ট্র বা কোনো শক্তিশালী কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রণ বা
নিষেধাজ্ঞা আরোপ করা। সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, ধর্মীয় অনুভুতি রক্ষা
বা অশ্লীলতা রোধের অজুহাতে সেন্সরশিপ প্রয়োগ করা হয়। তবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায়
সেন্সরশিপকে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী হিসেবে দেখা হয়। সমালোচকদের মতে, সেন্সরশিপের
মাধ্যমে রাষ্ট্র অনেক সময় গঠনমূলক সমালোচনা বা বিরুদ্ধ মতকে দমন করে, যা গণতন্ত্রের
জন্য ক্ষতিকর। তবে আধুনিককালে ইন্টারনেটের যুগে তথ্যের অবাধ প্রবাহ রোধ করা যেমন কঠিন
হয়ে পড়েছে, তেমনি অপপ্রচার ও ঘৃণা ছড়ানো রোধ করতে সেন্সরশিপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন
করে বিতর্ক শুরু হয়েছে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

