গণতন্ত্রের এলিট তত্ত্ব (Elite Theory of Democracy)

Nil's Niva
0

গণতন্ত্রের এলিট তত্ত্ব (Elite Theory of Democracy):

গণতন্ত্রের এলিট বা অভিজাত তত্ত্ব অনুযায়ী, গণতন্ত্রে আপাতদৃষ্টিতে জনগণ ক্ষমতার উৎস হলেও বাস্তবে শাসন ক্ষমতা কুক্ষিগত থাকে সমাজের একটি ক্ষুদ্র অথচ প্রভাবশালী উচ্চবিত্ত বা শক্তিশালী গোষ্ঠীর হাতে। প্যারেটো, মোসকা এবং রবার্ট মিশেলস এই তত্ত্বের প্রধান প্রবক্তা। তাঁদের মতে, সংগঠনের ধর্মই হলো ক্ষমতা ধীরে ধীরে এক জায়গায় কেন্দ্রীভূত হওয়া, যাকে মিশেলস 'Iron Law of Oligarchy' বা 'স্বল্পতন্ত্রের লৌহ বিধি' বলেছেন। এই তত্ত্বে বলা হয় যে, সাধারণ মানুষের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা আগ্রহ থাকে না, তাই এলিটরাই নীতি নির্ধারণ করে। নির্বাচনে জনগণ কেবল এক সেট এলিটের পরিবর্তে অন্য এক সেট এলিটকে বেছে নেয় মাত্র। এটি প্রত্যক্ষ গণতন্ত্রের ধারণাকে একটি কল্পকথা হিসেবে বিবেচনা করে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore