Q. Define
Maladjustment.
v অপসংগতিঃ
অনেক সময় আমরা লক্ষ করি
আমাদের আশেপাশে যেসব লোক থাকে তাদের মধ্যে কারও কারও কিছু খারাপ অভ্যাস থাকে। যেমন-কাউকে
কাউকে আমরা মিথ্যা কথা বলতে দেখি, কেউ কেউ সবার সঙ্গে ঝগড়া করে, কেউ বা সব কিছুতেই
না বলে, কেউ খুব ভীরু হয়। এদের এই আচরণগুলো স্বাভাবিক নয়। এই অস্বাভাবিক আচরণগুলোই
হল অপসংগতিমূলক আচরণ। অর্থাৎ, অপসংগতি হল সংগতিবিধানের অভাব বা সংগতির বিপরীত অবস্থা।
কোনো ব্যক্তি বা শিশুর চাহিদাপূরণের অভাবহেতু যখন মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখনই
তার মধ্যে বিভিন্ন অপসংগতিমূলক আচরণ সৃষ্টি হয়। অপসংগতি ব্যাখ্যা করতে গিয়ে নিম্নলিখিত
যে সংজ্ঞাগুলি আমরা পেয়ে থাকি-
এইচ ডব্লু বার্নার্ড বলেছেন- সংগতিবিধান অথবা অপসংগতি নির্ভর করে ব্যক্তির মৌলিক চাহিদাগুলো কীভাবে পরিপূরণ হচ্ছে অথবা চাহিদা পূরণের উপায়ের ওপর।
Encyclopaedia of
Behavioural Medicine (2013)-তে বলা হয়েছে- অপসংগতি হল ব্যক্তির চাহিদার অপূরণহেতু করা প্রতিক্রিয়া,
যা ব্যক্তির সারাজীবনব্যাপী ঘটতে থাকে এবং এর ফলে ব্যক্তির কর্মে অসংগতি, অস্বাভাবিকতা
এবং অসুস্থ মানসিক স্বাস্থ্য তৈরি হয়। অপসংগতি বলতে সেই ধরনের কাজকে বা কাজের ফলাফলকে
বোঝায় যা আচরণগত সংগতির অভাবে ঘটে (যেমন-কোনো নির্দিষ্ট ত্রুটিমূলক আচরণ, ত্রুটিপূর্ণ
চিন্তার ধরন বা ঋণাত্মক প্রক্ষোভ)।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

