জন রলসের 'পার্থক্য
নীতি' (Difference Principle):
জন রলস তাঁর সুবিখ্যাত 'A Theory of
Justice' গ্রন্থে ন্যায়বিচারের যে দুটি মূল নীতির কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হলো
'পার্থক্য নীতি'। এই নীতি অনুযায়ী, সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য তখনই গ্রহণযোগ্য
হতে পারে যখন সেই বৈষম্যের ফলে সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত বা প্রান্তিক মানুষের
(Least advantaged) সর্বাধিক উপকার হয়। রলস মনে করেন যে, মেধা বা দক্ষতার কারণে কেউ
বেশি আয় করলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেই আয়ের একটি অংশ কর বা অন্য কোনো মাধ্যমে
দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় হতে হবে। এই নীতির মূল উদ্দেশ্য হলো সমাজে সম্পদের পুনর্বণ্টন
করা যাতে কেউ চরম দারিদ্র্যের শিকার না হয় এবং বৈষম্য যেন ন্যায়ের পরিপন্থী না হয়ে
ওঠে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

