বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় বা যাজকদের সম্পর্কে আলোচনা করো।

Nil's Niva
0

1. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় বা যাজকদের সম্পর্কে আলোচনা করো।

১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনগণ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিলেন। যথা-প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। যাজকরা ছিলেন প্রথম সম্প্রদায় অন্তর্গত।

জনসংখ্যা: বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকদের সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ২০ হাজার অর্থাৎ মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম।

অধিকার ও ক্ষমতা: সামাজিক ক্ষেত্রে যাজকদের বিশেষ প্রভাব প্রতিপত্তি ছিল। তারা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচার সর্বক্ষেত্রেই বিশেষ অধিকার ভোগ করতেন। তারা বিলাসিতায় জীবন কাটাতেন।

সম্পত্তি: ফ্রান্সে মোট কৃষিজমির ১০% যাজকদের বা গির্জার দখলে ছিল। ফ্রান্সে গির্জার বছরে আয় ছিল ১৩ কোটি লিভ।

কর প্রদান: যাজকরা জমির আয় ছাড়াও ধর্মকর, বিবাহ কর, মৃত্যু কর, নামকরণ কর প্রভৃতি আদায় করতেন। তবে তারা সরকারকে কোন কর দিতে বাধ্য ছিলেন না।

শ্রেণীবিভাগ: যাজকরা দুটি শ্রেণীতে বিভক্ত ছিলেন। যথা-উচ্চ যাজক এবং নিম্ন যাজক।

১. উচ্চ যাজক: এরা গির্জার আয়ের বেশির ভাগটাই ভোগ করতেন, আমোদ-প্রমোদে ও দুর্নীতিতে লিপ্ত থাকতেন এবং নিম্ন যাজকদের ঘৃণা করতেন এদের মধ্যে ছিলেন আর্চ বিশপ, বিশপ, অ্যাবট (মঠের অধ্যক্ষ) প্রমুখ।

২. নিম্ন যাজক: এরা ছিলেন ব্যক্তিগতভাবে সৎ এবং নিষ্ঠাবান। খুব অভাবের মধ্যে দিয়ে এরা দিন কাটাতেন। গ্রামান্তরে সাধারণ যাজকরা ছিলেন নিম্নযাজক সম্প্রদায়ের। এদের বেতন ছিল খুবই সামান্য।

প্রাক ফরাসি বিপ্লব যুগে যাজকরা ছিলেন প্রথম শ্রেণিভুক্ত। তবে তৃতীয় শ্রেণি যখন ফরাসি বিপ্লব শুরু করায় অগ্রণী ভূমিকা নেন, তখন যাজকদের মধ্যে নিম্ন যাজকরা তৃতীয় শ্রেণীর পক্ষ নিয়ে ফরাসি বিপ্লবে যোগ দিয়েছিলেন এবং বিপ্লবকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিলেন।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore