প্রশ্ন- সমাজের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপকারিতা সম্পর্কে লিখুন। (Write the advantages of Inclusive Education in social area.)

Nil's Niva
0

প্রশ্ন- সমাজের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপকারিতা সম্পর্কে লিখুন।

(Write the advantages of Inclusive Education in social area.)


সমাজের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপকারিতাগুলি হল-

(i) শিক্ষার সূচনাকাল থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী শিক্ষায় অংশগ্রহণ করে বলে এটি বিদ্যালয় তথা কমিউনিটির মধ্যে থেকে বৈষম্যমূলক মনোভাব আসতে দেয় না।

(ii) সমাজে সাধারণ শিক্ষার্থীদের জন্য যেসব সুযোগসুবিধা বর্তমান ও আর্থিক সম্পদের বরাদ্দ আছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অংশ-গ্রহণ করে এই সুযোগসুবিধা ও আর্থিক সম্পদের অংশীদার হয়।

(iii) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুযোগের সীমাবদ্ধতা থাকলে তারা স্বনির্ভর হবার পথে বাধা পায়। এক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তাদের সমাজের সম্পদে রূপান্তরিত করতে পারে।

(iv) ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কাছে একটি সুযোগ যা তাদের শিক্ষার অধিকার রক্ষা করতে সাহায্য করে।

(v) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কাছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন একটি ক্ষেত্র যা অনেক বেশি সংখ্যক দায়িত্ব সচেতন, কর্তব্যপরায়ণ ও অধিকার বোধসম্পন্ন নবীন প্রজন্ম সৃষ্টি করতে পারে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore