Government of India Act of 1909. / Indian Council Act, 1909. [ ভারতীয় শাসন আইন, 1909 /ভারতীয় পরিষদ আইন, 1909]।

Nil's Niva
0

Q- Government of India Act of 1909. / Indian Council Act, 1909.

[ ভারতীয় শাসন আইন, 1909 /ভারতীয় পরিষদ আইন, 1909]। -> 3MARKS   

1909 সালে যে সংস্কারমূলক আইনটি প্রণীত হয় তার নাম 'মর্লি-মিন্টো সংস্কার আইন'। কারণ এই আইনটি প্রণয়নের ক্ষেত্রে তৎকালীন ভারত সচিব লর্ড মর্লি এবং ভাইসরয় লর্ড মিন্টো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1909 সালের ভারতীয় পরিষদ আইনের মাধ্যমে ভারতের শাসনতান্ত্রিক ক্ষেত্রে কতকগুলি সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়-

এই আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্যসংখ্যা বাড়ানো হয়। গভর্নর জেনারেল পরিষদের সদস্য করা হয় 60 জনকে (16 থেকে বাড়িয়ে) বাংলা, মুম্বাই, চেন্নাই-এর গভর্নর পরিষদের সংখ্যা করা হয় 50 (20 থেকে বাড়িয়ে)।

এই সমস্ত সদস্যদের মধ্যে চার ধরনের সদস্য ছিল- A.পদাধিকারবলে সদস্য, B.মনোনীত সরকারি সদস্য, C.মনোনীত বেসরকারি সদস্য ও D.নির্বাচিত সদস্য।

কেন্দ্রীয় পরিষদে সরকারি সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রাদেশিক পরিষদগুলিতে মনোনীত ও নির্বাচিত মিলিয়ে বেসরকারি সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা ছিল (ব্যতিক্রম-বাংলা)।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore