সাম্য সম্পর্কে লাস্কি
(Laski on Equality):
বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে. লাস্কি
সাম্যকে একটি ইতিবাচক ও বহুমুখী ধারণা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, সাম্য বলতে
কোনো গাণিতিক সমানতা বোঝায় না, বরং এর দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, এটি সমাজে কোনো
বিশেষ ব্যক্তি বা শ্রেণির জন্য বিশেষ কোনো সুযোগ-সুবিধার অনুপস্থিতিকে নির্দেশ করে।
দ্বিতীয়ত, এটি প্রতিটি নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য পর্যাপ্ত ও সমান সুযোগের ব্যবস্থাকে
নিশ্চিত করে। লাস্কি মনে করতেন যে, চরম অর্থনৈতিক বৈষম্য থাকলে রাজনৈতিক স্বাধীনতা
অর্থহীন হয়ে পড়ে; কারণ অঢেল সম্পদ আর চরম দারিদ্র্য পাশাপাশি অবস্থান করলে সাধারণ মানুষ
তাদের অধিকার ভোগ করতে পারে না। তাঁর মতে, সাম্য হলো এমন এক সামাজিক পরিবেশ যেখানে
সবার আত্মোন্নতির জন্য নূন্যতম সুযোগ রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

