অর্থনৈতিক স্বাধীনতা
(Economic Freedom):
অর্থনৈতিক স্বাধীনতা বলতে সাধারণভাবে ব্যক্তির
নিজস্ব শ্রম, সম্পদ এবং সৃজনশীলতাকে নিজের ইচ্ছানুসারে ব্যবহার করার অধিকারকে বোঝায়।
উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তাবিদদের মতে, অর্থনৈতিক স্বাধীনতা হলো এমন এক অবস্থা যেখানে
রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়াই ব্যক্তি উৎপাদন, বিনিয়োগ এবং ভোগ করার সুযোগ পায়। অ্যাডাম
স্মিথ বা হায়েকের মতো চিন্তাবিদগণ মনে করেন যে, ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং মুক্ত
বাজার অর্থনীতিই হলো এই স্বাধীনতার মূল ভিত্তি। তবে সমাজতন্ত্রীরা এই ধারণার সমালোচনা
করে বলেন যে, যেখানে সমাজে চরম অভাব এবং বৈষম্য বিদ্যমান, সেখানে সাধারণ মানুষের কাছে
অর্থনৈতিক স্বাধীনতা এক প্রকার বিলাসিতা মাত্র। তাদের মতে, দারিদ্র্য ও ক্ষুধা থেকে
মুক্তিই হলো প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা। আধুনিক কল্যাণকামী রাষ্ট্রে তাই অর্থনৈতিক
স্বাধীনতা বলতে কেবল অবাধ বাণিজ্য নয়, বরং ন্যূনতম জীবনযাত্রার মান এবং কর্মসংস্থানের
নিশ্চয়তাকেও বোঝানো হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

