মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

Nil's Niva
0

Q. Briefly discuss the 'Mountbatten Plan'.  

◆◇◆মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

হিন্দু-মুসলিম পারস্পরিক দ্বন্দ্ব, ভারত বিভাজন ও ভারতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে প্রেরণ করেন। ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পর উপদেষ্টা ভি. পি মেননের সহযোগিতায় মাউন্টব্যাটেন একটি পরিকল্পনা পেশ করেন যা 'মাউন্টব্যাটেন প্রস্তাব' নামে বিখ্যাত।

১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ মার্চ মাউন্টব্যাটেনকে প্রেরন করা হয় একটি বিশেষ উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্য হল অগ্নিগর্ভ ভারতে অতিসত্বর ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা। মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে বলেন- "ভারতবর্ষ মাঝ সমুদ্রের আগুন লাগা জাহাজ যার নীচে গোলা বারুদে ভর্তি"। ২৪ মার্চ থেকে ৬ মে-এর মধ্যে মাউন্টব্যাটেন- গান্ধী, নেহরু, প্যাটেল, জিন্না ও দেশীয় রাজাদের সাথে ১৩৩টি বৈঠক করেন। তিনি একক যুক্তরাষ্ট্র গঠনের কথা বললেও জিন্না তাঁর পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে অনড় ছিল। অপরদিকে গান্ধীজী ভারত বিভাগের ঘোরতর বিরোধী ছিলেন এবং মৌলানা আজাদ জানান যে, তিনি জীবদ্দশাতে পাকিস্তান প্রস্তাব মানবেন না। তবে ব্রিটিশ সরকারের অনুমোদনের পর মাউন্টব্যাটেন "ভারত বিভাগ পরিকল্পনা" ঘোষণা করেন যা "মাউন্টব্যাটেন প্রস্তাব" নামে পরিচিত।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore