ধর্ম -শ্রীজাত || উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা কবিতা

Nil's Niva
0

ধর্ম

           -শ্রীজাত

আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।

আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।

কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।

বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।

 

ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। আঁকা।

গার্সিয়া লোরকা-র ধর্ম কবিতার জিত।

লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।

আগুনের ধর্ম আজও ভস্মের চরিত।

 

এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।

এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।

তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে?

তোমার ধর্মের পথে কেন অপব্যয়?

 

যে তোমাকে শিখিয়েছে দখলের কথা-

জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore