প্রশ্নঃ যমক ও শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা উল্লেখ করো। এবং দুটি অলঙ্কারের পার্থক্য আলোচনা
করো।
v যমক ও শ্লেষ অলঙ্কারের পার্থক্যঃ
একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত
হয়ে ভিন্ন ভিন্ন অর্থ বোঝালে শ্লেষ অলংকার হয়। কিন্তু একটি শব্দ একাধিকবার ব্যবহৃত
হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করলে যমক অলংকার হয়।
যেমন-ভারত ভারত খ্যাত আপনার গুণে।
এখানে প্রথম 'ভারত' শব্দটির অর্থ
হল কবি ভারতচন্দ্র রায়। দ্বিতীয় 'ভারত' শব্দটির অর্থ ভারতবর্ষ নামক দেশ। চরণটির অর্থ
হল কবি ভারতচন্দ্র আপনার গুণে ভারতবর্ষে বিখ্যাত হয়ে আছেন।
কিন্তু যখন একটি শব্দ একটি বাক্যে
একবার মাত্র ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে শ্লেষ অলংকার বলে। যেমন- 'বাজে পূরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বীণ।'
'পূরবী' শব্দটির অর্থ হল- (১) গোধূলির
রাগবিশেষ, (২) 'পূরবী' নামক কাব্যগ্রন্থ। 'রবি' শব্দটির অর্থ হল- (১) সূর্য, (২) কবি
রবীন্দ্রনাথ ঠাকুর।
সুতরাং চরণটির একটি অর্থ হল-অস্তগামী
সূর্য বিদায় নেবার আগে তার বীণায় গোধূলির রাগ বাজাচ্ছেন। দ্বিতীয় অর্থ হল-কবি রবীন্দ্রনাথ
জীবনের শেষপ্রান্তে উপনীত হয়ে 'পূরবী' নামক কাব্যগ্রন্থে তার রাগিনী শোনাচ্ছেন।
যমক অলংকারকে আলংকারিকগণ সাধারণত
চারটি শ্রেণিতে ভাগ করেছেন- (ক) আদ্যযমক, (খ) মধ্যযমক, (গ) অন্ত্যযমক, (ঘ) সর্বযমক।
কিন্তু শ্লেষ অলংকারকে আলংকারিকগণ
সাধারণত দুটি শ্রেণিতে ভাগ করেছেন- (ক) সভঙ্গ শ্লেষ, (খ) অভঙ্গ শ্লেষ।
শ্লেষ অলংকারে একটি শব্দ একবার
বসে কিন্তু দু-রকম অর্থ প্রকাশ করে। যেমন-এনেছে তোমার স্বামী বাঁধি নিজগুণে।
'গুণ' শব্দটির অর্থ দুটি। প্রথম
অর্থ-'ধনুকের ছিলা', দ্বিতীয় অর্থ- 'চারিত্রিক উৎকর্ষ'। পাঠক দুটি অর্থেই চরণটিকে গ্রহণ
করে। ফলে চরণটির অর্থ হয়ে দাঁড়ায়- ১. তোমার স্বামী ধনুকের ছিলায় আমাকে বন্ধন করে এনেছেন।
২. তোমার স্বামীর চারিত্রিক মহিমাই আমাকে বন্ধন করে এখানে এনেছে।
সুতরাং দেখা যাচ্ছে এখানে একটি
শব্দ বাক্যটির মধ্যে একবারমাত্র ব্যবহৃত হয়ে দুটি আলাদা আলাদা অর্থ প্রকাশ করেছে।
অন্যদিকে, যমক অলংকারে একটি শব্দ
দু-বার বা ততোধিকবার বসে কিন্তু তারা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন- বিভীষণ বিভীষণ রণে।
এখানে প্রথম 'বিভীষণ' শব্দের দ্বারা
লঙ্কাধিপতি রাবণের ভ্রাতা বিভীষণকে বোঝাচ্ছে এবং দ্বিতীয় 'বিভীষণ' শব্দটি ভয়ংকর অর্থে
প্রযুক্ত হয়েছে। চরণটির অর্থ বিভীষণ যুদ্ধে ভয়ংকর রূপ ধারণ করেন। সুতরাং দেখা যাচ্ছে
এখানে একটি শব্দ বাক্যটির মধ্যে দু-বার ব্যবহৃত দুটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

