ETHICAL VALUES থেকে 'MCQ' আলোচনা। PART-1

Nil's Niva
0

3RD SEMESTER IDC- ETHICAL VALUES 

ইউনিট-১: পাশ্চাত্য নীতিতত্ত্ব [WESTERN ETHICS]

নীতিশাস্ত্রের প্রকৃতি এবং পরিধি। (Definition, Nature and Scope of Ethics)

১. 'Ethics' শব্দটি কোন গ্রীক শব্দ থেকে উৎপন্ন হয়েছে?

(ক) Logos,     (খ) Ethos,      (গ) Pathos,     (ঘ) Telos.

উত্তর- (খ) Ethos।

২. পিটার সিঙ্গার সম্পাদিত ‘Applied Ethics’ নামে প্রবন্ধ-সংকলনটি কত সালে প্রকাশিত হয়?

(ক) ১৯০০ সালে,                   (খ) ১৯৮৬ সালে,

(গ) ১৯৭০ সালে,                   (ঘ) ১৯৯৯ সালে।

(খ) ১৯৮৬ সালে ।

৩. পল টেলরের মতে, নীতিবিদ্যা কী ধরনের বিজ্ঞান?

(ক) বর্ণনামূলক বিজ্ঞান,           (খ) বস্তুনিষ্ঠ বিজ্ঞান,

(গ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান,             (ঘ) ব্যবহারিক বিজ্ঞান।

উত্তর- (গ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 

৪. উইলিয়াম লিলির মতে নীতিবিদ্যা কী ধরনের বিজ্ঞান?

(ক) বর্ণনামূলক বিজ্ঞান,           (খ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান,

(গ) মনস্তাত্ত্বিক বিজ্ঞান,             (ঘ) সামাজিক বিজ্ঞান।

উত্তর- (খ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

৫. নীতিবিদ্যা কী ধরনের বিজ্ঞান?

(ক) বর্ণনামূলক বিজ্ঞান,           (খ) বস্তুনিষ্ঠ বিজ্ঞান,

(গ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান,             (ঘ) পরীক্ষামূলক বিজ্ঞান।

উত্তর- (গ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 

৬. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?

(ক) অনিচ্ছাকৃত আচরণ,         (খ) কেবল মানুষের ঐচ্ছিক আচরণ,

(গ) উদ্ভিদ ও প্রাণীর আচরণ,      (ঘ) প্রাকৃতিক নিয়মাবলী।  

উত্তর- (খ) কেবল মানুষের ঐচ্ছিক আচরণ।

৭. আদর্শনিষ্ঠ বিজ্ঞানের কাজ কী?

(ক) কেবল আচরণের বর্ণনা করা,

(খ) নৈতিক মানদণ্ড ও নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে মানুষের আচরণের মূল্যায়ন করা,  

(গ) মানুষের মনের বিশ্লেষণ করা,

(ঘ) সমাজের কাঠামো নির্ণয় করা। 

উত্তর- (খ) নৈতিক মানদণ্ড ও নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে মানুষের আচরণের মূল্যায়ন করা। 

৮. কোনটি নীতিবিদ্যার অন্যতম লক্ষ্য?

(ক) কেবল মানুষের আচরণের বর্ণনা করা,

(খ) নৈতিক মানদণ্ডগুলিকে ব্যাখ্যা ও বিচার করে সৎ জীবনযাপনে সাহায্য করা, (গ) মানুষের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করা,

(ঘ) প্রাচীন মতবাদের বিরোধিতা করা । 

উত্তর- (খ) নৈতিক মানদণ্ডগুলিকে ব্যাখ্যা ও বিচার করে সৎ জীবনযাপনে সাহায্য করা। 

৯. নীতিবিদ্যার আলোচনার প্রেক্ষাপটে বৈপ্লবিক পরিবর্তন এনেছে কোনটি?

(ক) কেবল সুখবাদ,  

(খ) ভাষাতাত্ত্বিক অধিনীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যা,

(গ) কেবল আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা,         (ঘ) কেবল কান্টের কর্তব্যকর্মবাদ।

উত্তর- (খ) ভাষাতাত্ত্বিক অধিনীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যা।

১০. এক সময় নীতিবিদ্যার আলোচনার কেন্দ্রবিন্দুতে কী ছিল?

(ক) পরিবেশ,   (খ) প্রকৃতি,      (গ) মানুষ,       (ঘ) নৈতিক মানদণ্ড।

উত্তর- (গ) মানুষ ।

১১. বর্তমানে প্রজননবিদ্যার পরিবর্তনের ফলে কোনটি সম্ভব হয়েছে?

(ক) শুধুমাত্র গাছপালা সংরক্ষণ, (খ) টেস্টটিউব শিশুর জন্মদান,

(গ) নৈতিক ভাষার বিশ্লেষণ,     (ঘ) সুখবাদের প্রতিষ্ঠা ।

উত্তর- (খ) টেস্টটিউব শিশুর জন্মদান।  

১২. ফলিত নীতিবিদ্যার পুনর্জাগরণের ইতিহাস হিসাবে পাশ্চাত্য নীতিদর্শনের কত বছরের ইতিহাসকে পিটার সিঙ্গার উল্লেখ করেছেন?

(ক) গত বিশ বছরের,             (খ) গত পঞ্চাশ বছরের,

(গ) গত একশ বছরের,            (ঘ) গত দশ বছরের। 

উত্তর- (ক) গত বিশ বছরের।   

১৩. সেন্ট অগাস্টিন ও সেন্ট অ্যাকুইনাস কোন বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছেন?

(ক) পরিবেশ দূষণ,                 (খ) যুদ্ধের যাথার্থতা,

(গ) ফলিত নীতিবিদ্যার সংজ্ঞা,   (ঘ) নৈতিক ভাষার কাঠামো।

উত্তর- (খ) যুদ্ধের যাথার্থতা।  

১৪. হিউম কোন গ্রন্থে আত্মহত্যার স্বপক্ষে যুক্তি দিয়েছেন?

(ক) A Treatise of Human Nature,     (খ) On Suicide,

(গ) Utilitarianism,                         (ঘ) Nicomachean Ethics।

উত্তর- (খ) On Suicide।

১৫. মিল (Mill) কোন ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন?

(ক) পরিবেশ নীতিবিদ্যা,          (খ) নারী-স্বাধীনতা,

(গ) অধিনীতিবিদ্যা,                (ঘ) সামরিক আইন।

উত্তর- (খ) নারী-স্বাধীনতা।   

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore